Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় তৃণমূলে যোগ

বেলদায় তৃণমূলে যোগ
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: দাঁতন বিধানসভার বাহারদাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৫০জন কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ও দাঁতন-১ ব্লক তৃণমূল সভাপতি প্রতুল দাস। এদিন চক‌ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কর্মী বৈঠকের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আর সেই কর্মী বৈঠকে এলাকার বাহারদা বুথের প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ