Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন দুই অধিকর্তা

বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন দুই অধিকর্তা
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: বৃহস্পতিবার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দুই অধিকর্তা। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয় তাঁরা খতিয়ে দেখেন। একই সঙ্গে বেড়ে চলা ডেঙ্গুর প্রাদুর্ভাব কীভাবে কমানো যায় সে বিষয়ে খোঁজখবর নেন দুই অধিকর্তা দীপঙ্কর মাঝি ও সুদীপ্ত ভট্টাচার্য। জানা গিয়েছে, বেলদার পাশাপাশি এদিন খণ্ডরুই ও খড়্গপুর এই দুটি জায়গাতেও তাঁরা হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালগুলি থেকে বর্তমানে ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন অধিকর্তারা। প্রসঙ্গত, সম্প্রতি নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েত ও কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। পাশাপাশি দাঁতন-২ ব্লকের সাউরি সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত হয়েছে। আর সেই কারণে এই পরিদর্শন বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ