Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় শিবকালী মিশ্রের জন্ম শতবর্ষ

বেলদায় শিবকালী মিশ্রের জন্ম শতবর্ষ
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা বেলদা: বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রয়াত শিবকালী মিশ্রের জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হল। রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার পর ওই স্কুলের সেমিনার হলে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। শনিবার সন্ধ্যায় বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের তরফে ওই স্কুলে একটি সংবর্ধনা অনুষ্ঠান হয়। সেখানে দুই প্রথিতযশা সঙ্গীতশিল্পী মনোজ বারিক ও তিলক মুখোপাধ্যায় এবং যাত্রাশিল্পী রাইরঞ্জন জানাকে সংবর্ধনা দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ