সংবাদদাতা, কাটোয়া: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা নেবে হ্যোমিওপ্যাথি। এ নিয়ে গবেষণায় সাড়া ফেলে দিয়েছেন রাজ্যের এক তরুণ মেডিক্যাল পড়ুয়া। এমন গবেষণার জন্য দিল্লিতে আয়ুষ মন্ত্রকের কেন্দ্রীয় হ্যোমিওপ্যাথি অনুসন্ধান পরিষদের (সিসিআরএইচ) পক্ষ থেকে পুরস্কৃত করা হবে কাটোয়ার কুরচি গ্রামের ছেলে মেডিক্যাল পড়ুয়া অভিদীপ্ত হাজরাকে। সেই খবরে খুশির হাওয়া গ্রামজুড়ে।
Advertisement
আগামী ১০ এপ্রিল ‘আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবসে’ পুরস্কৃত হবেন কলকাতা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ফাইনাল বর্ষের এই পড়ুয়া। তিনি ডাঃ দেবর্ষি দাসের তত্ত্বাবধানে গবেষণা সম্পন্ন করেছেন। অভিদীপ্ত বলেন, গবেষণার নেশা আমার ছোট থেকেই। আমার গবেষণায় সুফল পাবেন ব্লাড সুগারের রোগীরা। জানা গিয়েছে, তাঁর বাবা কুশীনাভ হাজরা একজন সাধারণ কৃষক। আর মা ফাল্গুনী হাজরা অঙ্গনওয়াড়ি কর্মী। যৌথ পরিবারেই তাঁর বেড়ে ওঠা। কুশীনাভ বলেন, ছেলের সাফল্যে আমরা গর্বিত। গ্রামের ছেলেরাও যে পারে, সেটা ও দেখিয়ে দিয়েছে। ২০১৭ সালে অভিদীপ্ত মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি বিদ্যালয় থেকে ৮৯ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেন। ২০১৯ সালে কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৮১ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
প্রফেসর ডাঃ দেবর্ষি দাস বলেন, অভিদীপ্ত ভীষণ ভালো কাজ করছে। হোমিওপ্যাথিতে এই ধরনের গবেষণার ভীষণ প্রয়োজন। সম্প্রতিকালে বিশিষ্ট গ্রিক বিজ্ঞানী ডাঃ ভিদোলকাসের অতি-তরলীকৃত মেডিসিনের ওপর গবেষণা বিশ্ব আলোড়ন ফেলেছিল। আশা করছি, আমাদের এই গবেষণাও বিশ্বে আলোড়ন ফেলতে সক্ষম হবে। সম্প্রতি আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ও সাইটো-জেনেটিক্স ল্যাবে জৈবিকভাবে কৃষিক্ষেত্রের কীট নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে অভিদীপ্তর আরও একটি গবেষণার কাজ চলছে।উল্লেখ্য, ২০২৩ সালেও রক্তাল্পতার চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধের ভূমিকা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অভিদীপ্তকে দিল্লিতে পুরস্কৃত করা হয়েছিল।