সংবাদদাতা বেলদা: বুধবার সকালে বেলদায় রেললাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল রেলপুলিস। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
Advertisement
এদিন বেলদা থানার ২৪ নম্বর কেশিয়াড়ি মোড় রেলগেটের কাছে স্থানীয়রা ওই রক্তাক্ত দেহ দেখতে পান। তাঁরা স্টেশনে খবর দিলে স্টেশন ম্যানেজার জিআরপিতে খবর দেন। জিআরপি ওই দেহ উদ্ধার করে। মৃতের বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি। কীভাবে তাঁর মৃত্যু হল-সে নিয়ে রহস্য দেখা দিয়েছে। স্থানীয়দের অনুমান, আপ লাইনের কোনও ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিন দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুরে পাঠনো হয়। জিআরপি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।



