সংবাদদাতা, বেলদা: সকালে চাষের জমি দেখতে গিয়ে নিখোঁজ ব্যক্তির দেহ সন্ধ্যায় উদ্ধার হল। বেলদা থানার শুশিন্দায় এঘটনা ঘটেছে। অরুণ প্রামাণিক(৫৮) নামে ওই ব্যক্তির দেহ জাতীয় সড়কের ধারে ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয়।
Advertisement
জাতীয় সড়কের ধারেই অরুণবাবুর চাষের জমি রয়েছে। রবিবার সকালে তিনি জাতীয় সড়ক পেরিয়ে জমি দেখতে গিয়েছিলেন। দুপুরের পরও তিনি না ফেরায় গ্রামের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় জাতীয় সড়কের ধারে একটি ঝোপের ভিতর তাঁর দেহ দেখতে পাওয়া যায়। পুলিস ক্ষতবিক্ষত ও রক্তাক্ত ওই দেহ উদ্ধার করেছে। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।



