Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদা কলেজে পড়ুয়াদের বিক্ষোভে বন্ধ হল শিক্ষক প্রতিনিধি নির্বাচন

বেলদা কলেজে পড়ুয়াদের বিক্ষোভে বন্ধ হল শিক্ষক প্রতিনিধি নির্বাচন
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: কলেজে ক্লাস বন্ধ করে হচ্ছিল শিক্ষক প্রতিনিধির নির্বাচন। ক্লাস বন্ধ করে কেন সেই নির্বাচন হচ্ছিল এই প্রশ্ন তুলে কলেজে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। শেষমেষ বন্ধ হয়ে যায় বেলদা কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া।
Advertisement
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেলদা কলেজে শিক্ষক প্রতিনিধির কোনও নির্বাচন হয়নি। শুক্রবার বেলদা কলেজে সেই শিক্ষক প্রতিনিধির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। আগে থেকে কোনও নোটিস দেওয়া হয়নি। এদিন দুপুরে হঠাৎ ক্লাস বন্ধের নোটিস দেওয়া হয়। ফলে পড়ুয়ারা কলেজে হাজির হলেও বোর্ডে ক্লাস বন্ধের নোটিস দেখতে পেয়ে বিরক্তি প্রকাশ করে। এরপর কেন ক্লাস বন্ধ করে শিক্ষক প্রতিনিধির নির্বাচন হচ্ছে, এই অভিযোগ তুলে কলেজে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পরে অধ্যক্ষ এসে পরিস্থিতি সামাল দেন। বন্ধ হয়ে যায় নির্বাচন প্রক্রিয়া। এক কলেজ পড়ুয়া বলে শুক্রবার কলেজে এসেছিলাম। অনেকক্ষণ ধরে ক্লাসে অধ্যাপকরা না আসায় নোটিস বোর্ডে দেখি আজকের মতো ক্লাস সাসপেন্ড করা হয়েছে। কেন আগে না জানিয়ে এদিন ক্লাস সাসপেন্ড করা হল আমরা অধ্যক্ষের কাছে জানতে চেয়েছি। তবে কোনও গন্ডগোল হয়নি। একজন অধ্যাপক বলেন, দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষক প্রতিনিধির কোনও নির্বাচন হয়নি। শুক্রবার সেই প্রক্রিয়া চলছিল। তবে ক্লাস বন্ধ করে কেন এই নির্বাচন প্রক্রিয়া চলছে তা নিয়ে ছাত্ররা বিক্ষোভ দেখায়। পরে অধ্যক্ষ জানান, এই নির্বাচন প্রক্রিয়া সাময়িক বন্ধ করা হচ্ছে । যদিও এবিষয়ে কলেজের অধ্যক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ