সংবাদদাতা বেলদা: শতবর্ষ প্রাচীন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে রবিবার আয়োজিত হল প্রাক্তনী পুনর্মিলন উৎসব ২০২৫। স্কুলের প্লাটিনাম জুবিলি হলে এই উৎসবে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা। প্রাক্তনী সংসদের সদস্যদের নিয়ে খেলাধুলো সহ নানা আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ।
Advertisement
১৯১৯ সালে মুগবেড়িয়ার জমিদার রায় সাহেব গঙ্গাধর নন্দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি। সম্প্রতি স্কুলে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হয়েছে। আর তারপরে প্রাক্তনীদের উদ্যোগে স্কুলে হল প্রাক্তনী সংসদ। ওই প্রাক্তনী সংসদের উদ্যোগেই রবিবার স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় প্রাক্তনী পুনর্মিলন উৎসব। শতবর্ষ প্রাচীন এই স্কুল ঘিরে রয়েছে নানা কাহিনী। বিদ্যালয়ের বহু প্রাক্তনী আজ দেশে-বিদেশে বহু জায়গায় নামী প্রতিষ্ঠানে উচ্চাসনে প্রতিষ্ঠিত। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত শিবকালী মিশ্র পেয়েছিলেন জাতীয় শিক্ষকের পুরস্কার। স্কুলের একাধিক পড়ুয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে।
এদিন প্রাক্তনী পুনর্মিলন অনুষ্ঠানের পাশাপাশি সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। স্কুলের প্রধান শিক্ষক কার্তিক আচার্য জানান, যতীন কোটক নামে একজন প্রাক্তনী একাদশ-দ্বাদশ শ্রেণীর দুঃস্থ ও মেধাবী ছাত্রীদের পড়াশোনার ব্যয়ভার ও ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপি ও ডায়ালিসিসের খরচ বহন করবেন বলে জানিয়েছেন। প্রাক্তনী সংসদের সম্পাদক সঞ্জীব জৈন বলেন, আগামী দিনে আমরা আরও বেশি সংখ্যক প্রাক্তনীদের এই সংসদে যুক্ত করে নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করব।