Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় ছটপুজো

বেলদায় ছটপুজো
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: বেলদাতে সাড়ম্বরে পালিত হল ছট উৎসব। এদিন বেলদার নন্দঘাটে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হন পুর্ণ্যার্থীরা। ধর্মীয় রীতি আচার মেনে নন্দঘাটে সূর্য প্রণাম সারেন অবাঙালি মূলত হিন্দিভাষী বিহারী সম্প্রদায়ের মানুষজন। বেলদা এলাকাতে কয়েকশ বিহারী সম্প্রদায়ের মানুষজনের বসবাস। বৃহস্পতিবার তারা নিজস্ব আচার ও রীতি মেনে এই ছট পূজায় অংশগ্রহণ করেন। পুজো উপলক্ষে আগে থেকেই নন্দঘাট এলাকাকে সাজানো হয়েছিল বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। মোতায়েন ছিল পুলিস। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী বলেন বেলদা এলাকায় দীর্ঘদিন ধরে বাঙ্গালীদের পাশাপাশি অবাঙালী নানা সম্প্রদায়ের মানুষজন বাস করে আসছেন। আমরা তাদের প্রতিটি উৎসবে আনন্দ একসাথে ভাগ করে নিই। এবারে শর্ট উৎসব উপলক্ষে আগে থেকেই সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিল আমাদের গ্রাম পঞ্চায়েত। ছট পূজায় অংশগ্রহণকারী শঙ্কর খটিক বলেন বেলদাতে প্রতি বছরের মত এ বছরও আমরা সুষ্ঠুভাবে ছট পূজা পালন করেছি বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার ভোরে সূর্য দেবতার কাছে আমাদের এই প্রসাদ উৎসর্গ করে থাকি।
Advertisement
সম্পর্কিত সংবাদ