Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার

বেলদায় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: গলায় ওড়নার ফাঁসে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মৃতদের উদ্ধার হল দোকান থেকে। মৃতের নাম সৌম্য দাস(৩২)। বাড়ি বেলদা থানার দেউলি মধ্যপাড়া এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যের সময় সরিষা এলাকায় নিজের দোকানে গলায় ওড়নার ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই ব্যবসায়ীকে। এরপর পরিবারের সদস্যরা তাঁকে বেলদা স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি শুক্রবার খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বেলদা থানার পুলিস। পুলিস ও পরিবারের দাবি, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন ওই ব্যবসায়ী।
Advertisement
সম্পর্কিত সংবাদ