সংবাদদাতা, বেলদা: শনিবার রাতে বেলদা থানার শ্যামপুরায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম দেবজিৎ দত্ত(২৫)। বাড়ি দাঁতন থানার কাকরাজিত এলাকায়। পুলিস জানিয়েছে, রাত ৯টা নাগাদ জাতীয় সড়কে শ্যামপুরা এলাকায় একটি ট্রাকের পিছনে ধাক্কা মারেন দেবজিৎ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিস ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও লরিটি আটক করেছে পুলিস। চালক পলাতক।



