Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় ভূমিসংস্কার দপ্তরের পরিষেবা প্রদান

বেলদায় ভূমিসংস্কার দপ্তরের পরিষেবা প্রদান
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: নারায়ণগড় ব্লকে জমির রেকর্ড সহ মিউটেশন, নাম সংশোধন প্রভৃতি কাজ করতে উপভোক্তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছিল। তা সহজ করে তুলতে এবার দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। এবার ব্লকের বেলদায় দুয়ারে সরকার কর্মসূচির পরিষেবা প্রদান অনুষ্ঠান হল। শুক্রবার সেখানে ব্লক ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের তরফে উপভোক্তাদের পরিষেবা দেওয়া হয়। ব্লকের ১৬টি পঞ্চায়েত এলাকার ৭০জনকে এদিন জমির রেকর্ড সহ অন্য পরিষেবা দেওয়া হয়। সেখানে ব্লক ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক নীহাররঞ্জন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি ঊষা ঘোড়াই, সহ-সভাপতি মিহির চন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ