Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বুলবুলচণ্ডীর মদনমোহন মন্দিরে উৎসবের সমাপ্তি

বুলবুলচণ্ডীর মদনমোহন মন্দিরে উৎসবের সমাপ্তি
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহ জেলার বুলবুলচণ্ডীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরে তিন দিন ব্যাপী মহোৎসব রবিবার শেষ হল। রবিবার ৬৪ মহন্ত এবং মদনমোহন প্রভুর বিশেষ ভোগ দেওয়া হয়। শুধু তাই নয়, স্থানীয় মন্দির থেকে বুলবুলচণ্ডীর বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়। অসম, কোচবিহার, শিলিগুড়ি সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত উৎসবে শামিল হন। মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রীগৌতম গোস্বামী বলে, মদনমোহন মন্দিরের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় প্রভুপাদ শ্রীমৎ নিত্যানন্দ গোস্বামীর বিরহ তিথি উপলক্ষ্যে তিন দিন ধরে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রচুর ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ