সংবাদদাতা, হবিবপুর: গ্রামীণ হাসপাতালে দালালচক্র। প্রচণ্ড জ্বর নিয়ে আসা রোগীকে রক্ত পরীক্ষার কথা বলেন ডাক্তার। রোগী ও তাঁর পরিবারকে ভুল বুঝিয়ে হাসপাতালের বাইরের ল্যাবে রক্ত পরীক্ষা করিয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠল এক দালালের বিরুদ্ধে। অথচ হাসপাতাল চত্বরে পিপিপি মডেলে ল্যাব রয়েছে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে। সেখানে অল্প টাকায় বিভিন্ন টেস্ট হয়। দালালের খপ্পরে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে রোগীর পরিবার। দময়ন্তী বর্মন এদিন তাঁর স্বামীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর জ্বর দেখে ডাক্তারবাবু রক্ত পরীক্ষা করতে বলেন। জরুরি বিভাগ থেকে বেরতেই এক ব্যক্তি তাঁদের বাইরের বেসরকারি একটি ল্যাবে রক্ত পরীক্ষা করতে নিয়ে যায়। রক্ত পরীক্ষার জন্য সেখানে ৬৭০ টাকা নেওয়া হয়।
Advertisement
রোগীর স্ত্রী দময়ন্তী বলেন, লোকটিকে দেখে প্রাথমিকভাবে হাসপাতালের স্টাফ বলে মনে হয়েছিল। সেই কারণে তার কথামতো গিয়েছিলাম। পরে হাসপাতাল থেকে জানতে পারি, এই পরীক্ষা হাসপাতালের ল্যাবে মাত্র ২০০ টাকায় হয়ে যেত। বেশি টাকা নেওয়ার কথা বলতে গেলেই ওই দালাল আমাদের সঙ্গে তর্ক শুরু করে। বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে জানিয়েছি।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালে একটি দালাল চক্র কাজ করছে। হাসপাতালে আসা রোগীদের এভাবেই ধরে নিয়ে যাওয়া হয় বেসরকারি বিভিন্ন ল্যাবে। দালালচক্র স্বক্রিয় হতেই উদ্বেগ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্লক স্বাস্থ্য আধিকারিক বাবর আলি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।