Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালিবোঝাই ট্রাক আটক

বালিবোঝাই ট্রাক আটক
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার দুপুরে শামুকতলা থেকে পুলিস দু’টি বালি বোঝাই ট্রাক আটক করে। রায়ডাক নদী থেকে ওই বালি বাইরে পাচারের পরিকল্পনা করছিল দুষ্কৃতীরা। গোপনে এই খবর পেয়ে পুলিস শামুকতলায় ট্রাক দু’টিকে আটক করে থানায় নিয়ে যায়। দুই ট্রাকচালক পুলিসকে বালি তোলার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় বলেন, আটক ট্রাক মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ