Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালিবোঝাই দু’টি ট্রাক বাজেয়াপ্ত, ধৃত ৪

বালিবোঝাই দু’টি ট্রাক বাজেয়াপ্ত, ধৃত ৪
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বালি বোঝাই দু’টি ট্রাক বাজেয়াপ্ত করেছে মেমারি থানার পুলিস। ট্রাকের চালক ও খালাসিদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নান সামিম হোসেন গায়েন, শেখ নাসির, সরিফুল্লা খান ও শেখ ভুটান। দক্ষিণ ২৪ পরগণার কুলপি থানা এলাকায় সামিম ও সরিফুল্লার বাড়ি। বীরভূমের নানুর থানার বাসাপাড়া এলাকায় বাড়ি নাসির ও ভুটানের। সামিম এবং নাসির দু’টি ট্রাকের চালক। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বালি বোঝাই ট্রাক দু’টি বর্ধমানের দিক থেকে জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল। পালশিট টোলপ্লাজার কাছে পুলিস ট্রাক দু’টিকে আটকায়। চালকরা বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের একদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ