Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালাভূতে হাইমাদ্রাসায় অনুষ্ঠান

বালাভূতে হাইমাদ্রাসায় অনুষ্ঠান
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ-১ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি এএম হাইমাদ্রাসায় সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সূচনা হল। রবিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড: শেখ আবুতাহের কামরুদ্দিন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্য বিশিষ্টরা। শুরুতে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে  শ্রদ্ধা জানানো হয়। এরপর স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ভারপ্রাপ্ত শিক্ষক মহম্মদ আবুল হোসেন সরকার বলেন, দু’দিনের অনুষ্ঠানে নানারকম প্রতিযোগিতা, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ