Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলিয়াবেড়া থানার নয়া ভবনের উদ্বোধন

বেলিয়াবেড়া থানার নয়া ভবনের উদ্বোধন
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বেলিয়াবেড়া থানার নতুন ভবনের উদ্বোধন হল। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের এসপি অরিজিৎ সিনহা ফিতে কেটে ভবনের দ্বারোদঘাটন করেন। নতুন ভবন ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়েছিল। জেলার অন্যান্য থানার পুলিস আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত স্কুলছাত্রীদের হাতে উপহার সামগ্ৰী ও স্থানীয়দের কম্বল বিতরণ করা হয়। এসপি অরিজিৎ সিনহা বলেন, ঝাড়গ্রাম জেলা পুলিসের কাছে আজ উল্লেখযোগ্য দিন। পাঁচ বছর আগে এই ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। কোভিড মহামারীর সময়ে কাজ বন্ধ ছিল। পরবর্তীতে দ্রুত এই ভবন তৈরির কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়। এদিন ভবনের উদ্বোধন হল। সেইসঙ্গে তিনি আশ্বাস দেন, মানুষের পাশে থেকে পুলিস পরিষেবা দেবে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ