Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলিয়াবেড়ায় সাপের কামড়ে মৃত্যু

বেলিয়াবেড়ায় সাপের কামড়ে মৃত্যু
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বেলিয়াবেড়ায় সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম কৃষ্ণপ্রসাদ মাহাত(৬৫)। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার কলাবনী এলাকায়। গত শনিবার বিকেলে মাঠে গোরু চরানোর সময় ঘটনাটি ঘটে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
মৃতের ছেলে খোকন মাহাত বলেন, বাবা মাঠে গোরু চরাতে গিয়েছিলেন। বিকেল সাড়ে ৩টের সময় খবর পেয়ে মাঠে যায়। ডান পায়ের গোড়ালির কাছে সাপের কামড়ের চিহ্ন ছিল। স্থানীয়রা বাবার ডান পায়ে দড়ি বেঁধে দিয়েছিল। বিষ কাটানোর জন্য মুখে নিম পাতাও দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গেই ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে এসেছিলাম। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
সম্পর্কিত সংবাদ