Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিষেক মঞ্চ থেকে নামতেই দাউদাউ আগুন, চাঞ্চল্য লাভপুরে

বীরভূমের লাভপুর বিধানসভার অন্তর্গত ঐতিহাসিক মা ফুল্লরা মেলার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষ হতে না হতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

অভিষেক মঞ্চ থেকে নামতেই দাউদাউ আগুন, চাঞ্চল্য লাভপুরে
  • ২৮ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লাভপুর: বীরভূমের লাভপুর বিধানসভার অন্তর্গত ঐতিহাসিক মা ফুল্লরা মেলার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষ হতে না হতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের শিখা গ্রাস করে নেয় মূল মঞ্চের উপরিভাগের কাঠামোকে। শনিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সভাস্থলজুড়ে।

Advertisement

এদিন লাভপুরের এই জনসভায় উপচে পড়া ভিড় ছিল। সভা চলাকালীন সব ঠিকঠাক থাকলেও বিপত্তি ঘটে কিছুক্ষণ পরে। অভিষেক মঞ্চ ত্যাগ করার ঠিক পরেই দেখা যায় মঞ্চের উপরিভাগের ডেকোরেশনের কাপড়ে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে শুরু করলে কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আগে থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল দমকলের ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, মঞ্চের আলোকসজ্জা বা মাইকের বিদ্যুৎবাহী তার থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়েছিল। সেখান থেকেই আগুনের স্ফুলিঙ্গ ছিটকে ডেকোরেশনের কাপড়ে লেগে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ