Bartaman Logo
১০ জুন, ২০২৬

মেঝে খুঁড়ে মিলল ৮ ঘড়া মানুষের হাঁড়, করোটি, চুল! কালাজাদু হত লীলাবতী হাসপাতালে

মেঝে খুঁড়ে মিলল ৮ ঘড়া মানুষের হাঁড়, করোটি, চুল! কালাজাদু হত লীলাবতী হাসপাতালে
  • ১৩ মার্চ, ২০২৫ ১৯:০৩
Prefer us on Google

মুম্বই, ১৩ মার্চ: মুম্বইয়ের অন্যতম অভিজাত হাসপাতাল লীলাবতী। অসুস্থ হলে রাতবিরেতে নামকরা এই হাসপাতালে ছুটে যান তারকারা। সেখানে কলাজাদু! লীলাবতী হাসপাতাল চত্বরে কালাজাদুর প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি অভিজাত এই হাসপাতালের বর্তমান ট্রাস্টি বোর্ডের সদস্যদের। তাঁদের দপ্তরের মেঝের নীচ থেকে আটটি ঘড়া উদ্ধার করা হয়েছে। তা থেকে মিলেছে মানুষের হাঁড়, করোটি, চুল ও চালের মতো নানা জিনিসপত্র। কালাজাদুর জন্য এই ধরনের উপকরণ ব্যবহার করা হয় বলে দাবি ট্রাস্টিদের।

Advertisement

লীলবতী হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকা ট্রাস্টি বোর্ডের পূর্বতন সদস্যদের বিরুদ্ধে ইতিপূর্বে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছে বর্তমান সদস্যরা। অর্ডার ও নথি জালিয়াতি করে এক হাজার দু’শো কোটি টাকার বেশি হাতানো হয়েছে বলে দাবি তাঁদের। এনিয়ে পুলিসে অভিযোগও দায়ের হয়েছে। প্রাক্তন ট্রাস্টি বোর্ডের সদস্যরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও বিতর্ক থামেনি। তার মধ্যে সামনে এল কালাজাদুর অভিযোগের বিষয়টি।

হাসপাতালের বর্তমান ট্রাস্টি বোর্ডের সদস্যদের দাবি, কালাজাদুর কথা তাঁরা জানতে পারেন প্রাক্তন কর্মচারীদের থেকে। তাঁদের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে শুরু হয় অফিসের মেঝে খোঁড়ার কাজ। সে সময়ে বেরিয়ে আসে সন্দেহজনক জিনিসপত্রে ভরা আটটি ঘড়া।  গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালাজাদু বিরোধী আইনে নতুন একটি অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এক্ষেত্রেও ট্রাস্ট্রি বোর্ডের বর্তমান সদস্যরা অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ