সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির শালবাড়ি এলাকা থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিস ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এলাকায় অভিযান চালান। অভিযানে আটক করা হয়েছে বালি সহ একটি ট্রলি। গাড়ির চালককে আটক করা হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া শালবাড়িJ এক স্থান থেকে বালি তোলা হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালানো হয় বলে ভূমি রাজস্ব দপ্তর জানিয়েছে।



