Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার

বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: রায়ডাক নদী থেকে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে দুটি লরি ও একটি আর্থমুভার আটক করে পুলিস। বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় লরিচালককে। সোমবার রাতে ঘটনাটি ঘটে বক্সিরহাটের মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ক্ষিতিশচন্দ্র সরকার। বাড়ি আলিপুরদুয়ার জেলার চকচকায়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ