Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি পাচারের অভিযোগে এগরায় লরি আটক, ধৃত ২

বালি পাচারের অভিযোগে এগরায় লরি আটক, ধৃত ২
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে লরি আটক সহ দু’জনকে গ্রেপ্তার করল এগরা থানার পুলিস। সোমবার এগরার আলংগিরি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল দেবব্রত প্রামাণিক ও সহদেব সিং। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকায়। তারা যথাক্রমে চালক ও খালাসি। মঙ্গলবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার আলংগিরিতে এগরা-সোলপাট্টা রাস্তা ধরে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থেকে এগরার দিকে ঢুকছিল একটি লরি। টহলদারি পুলিসের সন্দেহ হওয়ায় তাঁরা লরিটি আটকায়। পুলিস লরিতে বালি নিয়ে যাওয়ার ক্ষেত্রে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি বলে অভিযোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ