Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি পাচারে তৃণমূল যোগের অভিযোগ স্বরূপ চৌধুরীর

বালি পাচারে তৃণমূল যোগের অভিযোগ স্বরূপ চৌধুরীর
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের পর কুমারগঞ্জে আত্রেয়ী নদীতেও সক্রিয় বালিপাচার চক্র। কুমারগঞ্জের তাজপুরে বালি পাচার চলছে বলে অভিযোগ। এনিয়ে প্রশাসনকে চিঠি দিয়েও লাভ হয়নি। তাই বৃহস্পতিবার এনিয়ে সরব হলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি বলেন, কুমারগঞ্জে দেদারে বালি পাচার হচ্ছে। প্রশাসনকে চিঠি দিলেও তারা কোনও পদক্ষেপ করেনি। এরসঙ্গে তৃণমূল নেতাদের যোগ রয়েছে বলে আমাদের সন্দেহ। কিছুদিন আগে বালুরঘাটে ও বালি পাচারকারী দুইগোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তবু পুলিস কোনও পদক্ষেপই করেনি। এ নিয়ে আমরা আন্দোলনে নামব। এনিয়ে পাল্টা জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকীর বক্তব্য, বিজেপি প্রত্যেকদিন মিথ্যা অভিযোগ করে। বালি পাচারের সঙ্গে তৃণমূলের যোগ নেই। প্রশাসন অভিযান চালাচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ