সংবাদদাতা, পতিরাম: বোল্লা রক্ষাকালী মায়ের পুজো শেষ। মেলাও শেষ হয়েছে। এবার পুজো পর্ব শেষ হতেই পুজো কমিটি ও ট্রাস্টের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল পতিরাম থানা। পুজোর দিন শর্তসাপেক্ষে পশুবলির অনুমতি দিয়েছিল উচ্চ আদালত। পুলিসের অভিযোগ, বেশকিছু নিয়ম লঙ্ঘন করেছে পুজো কমিটি ও ট্রাস্টি বোর্ড। তাই পুজো শেষ হতেই কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে এই মামলা করেছেন খোদ পতিরাম থানার ওসি সৎকার সাংবো।
Advertisement
এবিষয়ে বালুরঘাটের সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, হাইকোর্টের নির্দেশে এসডিও অফিসে পুজো কমিটিকে নিয়ে বৈঠক করে কিছু রেজ্যুলেশন করা হয়েছিল। সেই রেজ্যুলেশনের কিছু পয়েন্ট না মানার জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অন্যদিকে পাল্টা বোল্লা রক্ষাকালী পুজো কমিটি তথা ট্রাস্টি বোর্ডের সভাপতি অর্ঘ্য সরকার বলেন, হাইকোর্টের নির্দেশ মেনেই পশুবলির আয়োজন করেছি। যেসমস্ত পয়েন্ট দেওয়া হয়েছিল, সেই সবই আমরা পালন করেছি। কিন্তু কোন বিষয়গুলির জন্য এই মামলা হয়েছে, তা জানা নেই। আমরা এখনও কোন নোটিস পাইনি। প্রয়োজনে আমরাও হাইকোর্টের দ্বারস্থ হব। পুলিস ও প্রশাসন সূত্রে খবর, বোল্লা পুজোর আগের দিন হাইকোর্টের এই মামলার শুনানি হয়। সেই সময় হাইকোর্টের তরফে পশুবলির অনুমতি দিলেও বেশকিছু শর্ত আরোপ করা হয়। গত শুক্রবার রাতে পুজোর সঙ্গেই এই পশুবলি হয়।