Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি, মাটি কাটা রুখতে সাইনবোর্ড

বালি, মাটি কাটা রুখতে সাইনবোর্ড
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: ‘বর্তমান’ পত্রিকার খবরের জের। নাগর নদী থেকে বালি ও মাটি পাচার বন্ধ করতে লাগাতার অভিযানের পর এবার সাইনবোর্ড লাগিয়ে দিল ভূমি দপ্তর। করণদিঘি ও রায়গঞ্জ ব্লকের সীমানা নাগর নদী। প্রতিবছর বিস্তীর্ণ এলাকায় প্লাবনে নদীর পাশে থাকা চাষের জমি তলিয়ে যায়। জল কমতেই সেই জমি থেকে বালি ও মাটি তোলার দিকে নজর থাকে মাফিয়াদের।নীলকুঠি, ভোপলা, পূর্ব রাঘবপুর, খোয়াশপুর ঘাটে আর্থ মুভার নামিয়ে বালি ও মাটি কাটার কাজ চলছিল কিছুদিন ধরে। শেষপর্যন্ত ভুমি দপ্তরের উদ্যোগে অভিযানের পর নাগর নদীর ঘাটগুলিতে সাইনবোর্ড লাগানো হল। 
Advertisement
করণদিঘির বিএলআরও সুমিত ভট্টাচার্য বলেন, মাটি ও বালি কাটতে গেলে ভুমি দপ্তরের কিছু নিয়ম মেনে চলা উচিত। নাগর নদীতে একাধিকবার অভিযান চালিয়ে বেশকিছু ট্রাক্টর সহ বালির গাড়ি আটক করা হয়েছিল। জরিমানাও করা হয়। পূর্ব রাঘবপুর সহ বেশ কয়েকটি নদীর ঘাটে সাইনবোর্ড লাগানো হয়েছে। এছাড়াও নদী ঘাটগুলিতে পুলিসের টহলদারি রয়েছে।
সম্পর্কিত সংবাদ