Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলায় খামখেয়ালি শীত, আজ থেকে ফের ঊর্ধ্বমুখী পারদ

বাংলায় খামখেয়ালি শীত, আজ থেকে ফের ঊর্ধ্বমুখী পারদ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় খামখেয়ালি শীত। আজ, বুধবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠা-নামা অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারি প্রথমার্ধে সর্বনিম্ন তাপমাত্রা মাঝে মাঝে কমলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, আজ এবং আগামী কাল দক্ষিণবঙ্গের ৭ জেলায় এবং উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে স্বভাবিকের কাছাকাছিই থাকতে পারে তাপমাত্রা। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আজ, বুধবার সকালে কুয়াশার আধিক্য ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ