Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি চুরি রুখতে নিয়মিত অভিযান: বিএলআরও

বালি চুরি রুখতে নিয়মিত অভিযান: বিএলআরও
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের রাঙামাটি এলাকায় ধরলা নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে দেদার বালি চুরির খবর বৃহস্পতিবার প্রকাশিত হয় ‘বর্তমান’-এ। এই খবরের জেরে এদিন ঘটনাস্থলে আসেন শীতলকুচি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা। বিএলআরও প্রভাস পাহান বলেন, ঘটনাস্থল খতিয়ে দেখেছি। বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে। বালি চুরি রুখতে নিয়মিত অভিযান চালানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ