সংবাদদাতা, মাথাভাঙা: বালি চুরি রুখতে এবারে রাতেও অভিযান চালাতে শুরু করেছে মাথাভাঙা-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। চলতি সপ্তাহেই মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট ও গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সীমানা এলাকার সুটুঙ্গা নদী থেকে একটি আর্থমুভার ও দু’টি ট্রলি আটক করেছেন ভূমিদপ্তরের আধিকারিকরা। গাড়িগুলি পরবর্তীতে মাথাভাঙা থানাকে হস্তান্তর করা হয়েছে। গত ক’দিন ধরে রাতেও অভিযান চলছে। কয়েকটি জায়গায় অভিযান চালালেও আধিকারিকদের দেখে পালিয়ে যায় বালি চুরির পান্ডারা। আধিকারিকরা জানিয়েছেন, নির্দিষ্ট জায়গা থেকেই মাফিয়ারা বালি চুরি করে। দিনের বেলায় অভিযান চালালে আগাম খবর পেয়ে পালিয়ে যায় তারা। তাই রাতে অভিযান শুরু হয়েছে।
Advertisement
প্রসঙ্গত, মাথাভাঙা-১ ব্লকের ধরলা ও সুটুঙ্গা নদী থেকে বালি চুরির অভিযোগ দীর্ঘদিনের। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা অভিযান চালানোর পর কয়েকদিন বালি চুরি বন্ধ থাকে। পরিস্থিতি বুঝে আবারও সক্রিয় হয় মাফিয়ারা। স্থানীয়দের অভিযোগ, বালি চুরির ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একাংশের মদতেই দিনের পর দিন চলছে এই কারবার। দিনের বেলায় আধিকারিকরা অভিযানে বের হলেই সেই খবর পেয়ে যাচ্ছে মাফিয়ারা। ফলে তারা আগাম সর্তক হয়ে যায়।
মাস কয়েক আগে মাথাভাঙা-১ ব্লকে অভিযানে গিয়ে বালি মাফিয়াদের হাতে নিগ্রহ হয়েছিলেন ভূমি সংস্কার দপ্তরের এককর্মী। বালি সহ গাড়ি আটক করা হলেও জোর করে গাড়ি ছাড়িয়ে নেওয়ার ঘটনা অতীতে হয়েছে। অভিযানের পরও কমেনি বালি চুরি। মাথাভাঙা-১ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সত্য দাস বলেন, আমরা আগেও একাধিকবার অভিযান চালিয়েছি। কয়েকবার গাড়ি আটক করা হয়েছিল। জরিমানা করা হয়েছিল। নির্দিষ্ট খবরের ভিত্তিতে বুধবার রাতে গোপালপুর, নয়ারহাট পঞ্চায়েত এলাকার সীমানায় সুটুঙ্গা নদীর পাড়ে গিয়ে একটি আর্থমুভার ও দু’টি ট্রলি আটক করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে নদীর পাড় কাটা হচ্ছিল। বিএলআরও থাকছেন অভিযানে। এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে। দপ্তরের কর্মীদের বালি মাফিয়াদের সঙ্গে যোগ থাকার বিষয়টি ঠিক নয়। কোনওমতেই বেআইনি এসব কারবার বরদাস্ত করা হবে না।