সংবাদদাতা, বর্ধমান: বালি বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করেছে গলসি থানার পুলিস। লরিটি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, সোমবার ভোরে পারাজের দিক থেকে বালি বোঝাই লরিটি বর্ধমানের দিকে আসছিল। গলিগ্রামে একটি হোটেলের কাছে পুলিস লরিটি আটকায়। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। চালকের ড্রাইভিং লাইসেন্সও ছিল না বলে জানিয়েছে পুলিস। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে একজনের দু’দিন পুলিস হেফাজত ও বাকিদের জেল হেফাজতে পাঠান বিচারক।



