Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি ভর্তি ২টি ট্রাক্টর আটক  

বালি ভর্তি ২টি ট্রাক্টর আটক
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: সুটুঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ধুলিয়া বাজার থেকে ট্রলি সহ দু’টি ট্রাক্টর আটক করল পুলিস। মেখলিগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বালি ভর্তি ট্রাক্টর দু’টি আটক করা হয়েছে। তবে উভয় ট্রাক্টরের চালক পলাতক রয়েছে। ট্রলি সহ ট্রাক্টর দু’টি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ