Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া বেতন সহ একাধিক দাবিতে আরতি কটন মিলে শ্রমিক বিক্ষোভ

গত পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে বেতন। অবসরকালীন সুযোগ-সুবিধাও পাচ্ছেন না প্রবীণ শ্রমিকরা। মিল কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করেও মিলছে না সুরাহা। সোমবার সকালে এমন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে শামিল হন হাওড়ার আরতি কটন মিলের শতাধিক শ্রমিক ও তাঁদের পরিবার।

বকেয়া বেতন সহ একাধিক দাবিতে আরতি কটন মিলে শ্রমিক বিক্ষোভ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে বেতন। অবসরকালীন সুযোগ-সুবিধাও পাচ্ছেন না প্রবীণ শ্রমিকরা। মিল কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করেও মিলছে না সুরাহা। সোমবার সকালে এমন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে শামিল হন হাওড়ার আরতি কটন মিলের শতাধিক শ্রমিক ও তাঁদের পরিবার। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলি একজোট হয়ে মিল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়।
Advertisement
ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের অধীনে থাকা আরতি কটন মিল সহ মোট ২৩টি মিলে দীর্ঘদিন ধরেই উৎপাদন বন্ধ। এর মধ্যে আরতি কটন মিলের গেটে এখনও তালা পড়েনি। তাই নিত্যদিন হাজিরা দেন সেখানকার শতাধিক শ্রমিক। কিন্তু উৎপাদন বন্ধ থাকায় গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। ফলে পরিবার নিয়ে কার্যত রাস্তায় বসার উপক্রম হয়েছে তাঁদের। পাশাপাশি গত দেড় বছর ধরে অবসরকালীন কোনও সুযোগ সুবিধাও পাচ্ছেন না পেনশনভোগীরা। অভিযোগ, ইতিপূর্বে বহুবার মিল্ ম্যানেজমেন্টের কাছে সুরাহার আবেদন করলেও কেন্দ্রের তরফে কোনও সাড়াশব্দ আসেনি। সোমবার এই দাবি নিয়ে আরতি মিলের গেটের সামনে প্রতিবাদে শামিল হন শ্রমিকরা। অবস্থান-বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েন মিলের এক প্রাক্তন শ্রমিক। শ্রমিকরা বলেন, জানি না এই অবস্থায় কীভাবে পরিবারের মুখে খাবার তুলে দেব। কেন্দ্র মিল বন্ধ করার চক্রান্ত করছে। আমরা কোনভাবেই সেটা হতে দেব না। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর মিল কর্তৃপক্ষের কাছে সব শ্রমিক সংগঠনগুলি যৌথভাবে ডেপুটেশন জমা দেয়।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ