Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্সিরহাটে জমি নিয়ে বিবাদ, সংঘর্ষে জখম ১

বক্সিরহাটে জমি নিয়ে বিবাদ, সংঘর্ষে জখম ১
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: মঙ্গলবার বক্সিরহাটের বারোকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মানসাই চণ্ডীরপাটের জমি নিয়ে শরিকি বিবাদে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে জখম হয়েছেন এক জন। জখমের নাম এক্রামুল হক। তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
বুধবার এক্রামুলের স্ত্রী জাহিনুর বিবি বলেন, আমার স্বামী বিকেলে জমিতে ধান কাটছিলেন। সেই সময় আমার স্বামীকে আব্দুল আজিজ মিয়াঁ সহ কয়েকজন মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। বাঁচাতে গেলে আমার উপরেও চড়াও হয়। আগের আক্রোশ থেকে এই ঘটনা ঘটিয়েছে ওরা। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিস আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। যদিও অভিযুক্ত আজিজের দাবি, বরং ওরাই আমার স্ত্রীকে মারধর করে। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ