সংবাদদাতা, তুফানগঞ্জ: রায়ডাক নদী থেকে বালি তোলার অভিযোগে একটি লরি আটক করল বক্সিরহাট থানার পুলিস। গ্রেপ্তার করা হয় চালককে। মঙ্গলবার রাতে মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারিতে অভিযান চালানো হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম তাপস কার্জি। তার বাড়ি শালবাড়ি এলাকায়।



