সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের পর্যটন ব্যবসায়ীদের সমস্যা শুনতে এবার উদ্যোগী হলেন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক। আজ, রবিবার তিনি পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসছেন। বক্সার একুশ মাইলে এই অলোচনার ডাক দেওয়া হয়েছে। আলোচনায় বক্সার ভিতরে ও বাইরে থাকা সমস্ত হোটেল, রিসর্ট ও হোম-স্টে মলিকরা যোগ দেবেন।
Advertisement
প্রসঙ্গত, বনদপ্তর বক্সায় সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নোটিস জারি করায় পর্যটন ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। এজন্য পর্যটন ব্যবসায়ীরা সাংসদ প্রকাশচিক বরাইকের দ্বারস্থ হয়েছেন।
প্রকাশচিক বরাইক বলেন, আমি এলাকার সাংসদ। আমার এলাকায় বক্সার পর্যটন ব্যবসায়ীরা বনদপ্তরের একটি নোটিসে সমস্যায় পড়েছেন। সেই সমস্যার কথা শুনতেই রবিবার পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসছি। আলোচনার পর বক্সার পর্যটন ব্যবসায়ীদের সমস্যার কথা রাজ্যে যথাযথ জায়গায় পৌঁছে দেব।
বক্সার একুশ মাইল এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাইরে ভিতরে থাকা হোটেল, রিসর্ট ও হোম-স্টে মালিকরা উপস্থিত হবেন। বক্সায় প্রায় ১৫০’র কাছাকাছি বেসরকারি হোটেল, রিসর্ট ও হোমস্টে আছে। বেসরকারি এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে ১০ হাজার মানুষের জীবিকা জড়িত।
ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথী রায় বলেন, আমাদের উদ্ভূত সমস্যা জানতে উদ্যোগী হয়েছেন সাংসদ প্রকাশচিক বরাইক। তাঁর এই উদ্যোগে আমরা খুশি। বনদপ্তরের এই নোটিসে আমরা কী সমস্যায় পড়েছি তা তাঁর কাছে বিস্তারিত ভাবে তুলে ধরব। এক হোমস্টে মালিক লালসিং ভূজেল বলেন, রাজ্য সরকার বরাবর আমাদের সঙ্গে ছিল। আমাদের আশা এবারও আমরা এই সঙ্কটে রাজ্য সরকারকে পাব।