Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্সার জঙ্গল থেকে লোকালয়ে বন্যশূকর, আতঙ্ক

বক্সার জঙ্গল থেকে লোকালয়ে বন্যশূকর, আতঙ্ক
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সার জঙ্গল থেকে হাতি, চিতাবাঘের সঙ্গে কখনও কখনও ভালুকও বের হয়। শীত পড়তেই এবার বুনো শূকরও বের হচ্ছে বক্সার জঙ্গল থেকে। বৃহস্পতিবার সাত সকালে বক্সার একটি দলছুট শূকর আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঢালকর গ্রামে ঢুকে পড়লে আতঙ্ক তৈরি হয় এলাকার মানুষের মধ্যে। দৌড়ে পালানোর সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে জখম হন বিক্রম ঈশ্বরারী নামে এক ব্যক্তি। পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা জাল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। কিন্তু তার আগেই শূকরটি ফের জঙ্গলে ঢুকে যায়। বক্সার গদাধরের রেঞ্জার আসিফ মহম্মদ বলেন, শূকরটি নিজেই জঙ্গলের দিকে চলে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ