Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্রেশ্বরে সতীপীঠে ধুমধাম করে নবান্ন উৎসব

বক্রেশ্বরে সতীপীঠে ধুমধাম করে নবান্ন উৎসব
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার বক্রেশ্বরে সতীপীঠে ধুমধাম করে নবান্ন উৎসব পালিত হল। নতুন ওঠা ধানের চাল দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। এদিন দেবীকে মা অন্নপূর্ণা রূপে পুজো করা হয়। পাশাপাশি বাবা মহাদেবকেও নবান্নের ভোগ নিবেদন করা হয়। এদিন নতুন ধানের চাল দিয়ে ভোগ রান্না করা হয়েছিল। গ্রামবাংলায় এই ভোগকে নবান্ন হিসেবে ধরা হয়। বহু ভক্ত এদিন নবান্নের প্রসাদ গ্রহণ করেন বলে জানা গিয়েছে। ভক্ত সমাগমও ছিল চোখে পড়ার মতো।
Advertisement
সম্পর্কিত সংবাদ