Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়ার দাবিতে বিক্ষোভ মানাবাড়ি ও বাগ্রাকোটে

বকেয়ার দাবিতে বিক্ষোভ মানাবাড়ি ও বাগ্রাকোটে
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: পরপর দু’টি পাক্ষিক মজুরি না পেয়ে শুক্রবার মাল ব্লকের মানাবাড়ি ও বাগ্রাকোট চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে ফ্যাক্টরি গেটের সামনে বিক্ষোভ দেখান। সকাল থেকেই দেখা যায়, এই দুই চা বাগানের শ্রমিকরা কারখানা গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানিয়েছেন, ডিসেম্বর মাসে দুটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। একটি গত২২ ডিসেম্বর এবং আরও একটি ৯ জানুয়ারি দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা দেয়নি। বারবার বলার পরও সমস্যা না মেটেনি। মানাবাড়ি চা বাগানের ম্যানেজার পবন ছেত্রী দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।  বাগ্রাকোট  চা বাগানেও সকাল থেকে অবস্থান বিক্ষোভ চলে। সেখানেও দুটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। তবে চা বাগান কর্তৃপক্ষ দ্রুত মজুরি দেওয়ার আশ্বাস দিয়েছে। এই দুটি চা বাগান একই মালিক দ্বারা পরিচালিত।  
Advertisement
সম্পর্কিত সংবাদ