Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৈকুণ্ঠপুর-১ পঞ্চায়েতে সলিড ওয়েস্ট প্রকল্প চালুর উদ্যোগ

বৈকুণ্ঠপুর-১ পঞ্চায়েতে সলিড ওয়েস্ট প্রকল্প চালুর উদ্যোগ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ট্রায়াল চলছে। নতুন বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করতে সচেষ্ট বৈকুণ্ঠপুর-১ পঞ্চায়েত কর্তৃপক্ষ। তার আগে অবশ্য এবছরের আগস্ট মাস থেকেই পরীক্ষামূলকভাবে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ শুরু হয়েছে। আপাতত এই পঞ্চায়েতের বাম, গাংপুর, জোতরাম-এই তিন সংসদ এলাকায় আবর্জনা সংগ্রহ চলছে।
Advertisement
পূর্ব বর্ধমান জেলার একাধিক পঞ্চায়েতে অবশ্য বহু আগেই পাকাপাকিভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়েছে। তার মধ্যে মেমারি-২ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত বিগত বোর্ডের আমলেই তা শুরু করতে সক্ষম হয়েছিল। বৈকুণ্ঠপুর-১ পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, সব কাজ প্রায় সেরে ফেলা হয়েছে। এখন ডাম্পিং গ্রাউন্ডের চারদিকে সীমানাপ্রাচীর দেওয়ার কাজ চলছে। সেই কাজও প্রায় শেষের পথে। স্থানীয় পঞ্চায়েত প্রধান রাখি সাঁতরা বলেন, পরীক্ষামূলক প্রক্রিয়া ভালোভাবেই চলছে। তাড়াতাড়ি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হবে।
সম্পর্কিত সংবাদ