Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকল ট্রান্সফরমার, ক্ষোভ কৃষকদের

বিকল ট্রান্সফরমার, ক্ষোভ কৃষকদের
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: বেশ কয়েকমাস ধরে খারাপ ট্রান্সফরমার। ফলে বিদ্যুৎ না থাকায় বন্ধ রিভার পাম্প। ফলে চাষের জল না পেয়ে সমস্যায় এলাকার কয়েকশো কৃষক। ঘটনাটি ঘটেছে বাগদার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের চরমণ্ডল পাকা বাড়ি এলাকায়। প্রতিবাদে সোমবার দোত্তফুলিয়া-হেলেঞ্চা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কৃষকরা। তাঁদের অভিযোগ, মাঠে ধান রয়েছে। অথচ তা জল পাচ্ছে না। এতে বিপুল ক্ষতির মুখে আমরা। বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে দাবি কৃষকদের। এবিষয়ে স্থানীয় কৃষক সন্ন্যাসী ঘোষ বলেন, এখনকার বিদ্যুৎ আধিকারিক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমাদের সমস্যা দেখেন না। বনগাঁ ডিভিশনাল অফিসে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তাঁরা। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, কৃষকরা সেচদপ্তরের মাধ্যমে বিল জমা দিতেন। সেচদপ্তরের অনেক বিল বাকি আছে। তবুও আমরা দ্রুত সমস্যা সমাধান করার ব্যবস্থা করব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ