Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাকিবুরকে দুবাই  যাত্রার অনুমতি

বাকিবুরকে দুবাই  যাত্রার অনুমতি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি,কলকাতা: রেশন দুর্নীতি মামলায় জামিনে থাকা বাকিবুর রহমানকে দশদিনের জন্য দুবাইতে যাওয়ার অনুমতি দিল ইডির বিশেষ আদালত। জামিনের শর্ত মেনে দুবাই থেকে ফিরেই তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। ইডি সূত্রে জানা গিয়েছে, বাকিবুর ২৫ নভেম্বর দুবাই যাবেন। তাঁকে কলকাতায় ফিরতে হবে ৫ ডিসেম্বর। যাওয়ার আগে তদন্তকারী অফিসারের কাছে যোগাযোগের নম্বর দিতে হবে। প্রসঙ্গত, ব্যবসা ও রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ চেয়ে দুবাই যাওয়ার জন্য আদালতে আবেদন করেন বাকিবুর রহমান। বিরোধিতা করলেও তার সপক্ষে কোনও তথ্য-প্রমাণ তুলে ধরতে পারেনি ইডি।
Advertisement
সম্পর্কিত সংবাদ