Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়া টাকা না পেয়ে বিডিও অফিসে অবস্থানে ঠিকাদাররা

বকেয়া টাকা না পেয়ে বিডিও অফিসে অবস্থানে ঠিকাদাররা
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: এমজিএনআরইজিএ প্রকল্পে নির্মাণ সামগ্রী সরবরাহ করা ধূপগুড়ি ব্লকের ঠিকাদারদের বকেয়ার পরিমাণ প্রায় আট কোটি টাকা। বকেয়া টাকার দাবিতে মঙ্গলবার বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাঁরা স্মারকলিপিও দেন। সংগঠনের ধূপগুড়ি শাখার সভাপতি গণেশ রায় বলেন, ধূপগুড়ি ব্লকে বকেয়ার পরিমাণ আট কোটি টাকার মতো। গত তিনবছর থেকে এই টাকা আটকে রয়েছে। এদিন রাজ্যজুড়ে সংগঠনের পক্ষ থেকে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা বিডিও’কে স্মারকলিপি দিয়েছি। কেন আমাদের বকেয়া আটকে রাখা হয়েছে তা জানি না। দ্রুত বকেয়া মেটানো না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ