Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় ২১টি মণ্ডলে সভাপতি বদল করল বিজেপি

বাঁকুড়ায় ২১টি মণ্ডলে সভাপতি বদল করল বিজেপি
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার বাঁকুড়া সাংগঠনিক জেলায় ২১ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। এদিন সন্ধ্যায় বিজেপির লেটারহেডে লেখা ২১টি মণ্ডলের সভাপতিদের নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, এদিন ২১ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তারমধ্যে ১৫ জন নতুন ও ছয়জন পুরানো রয়েছেন। আগামী বছরে বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠন গোছানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একটি প্রশাসনিক ব্লকের অন্তর্গত আমাদের একাধিক মণ্ডল রয়েছে। তবে, এদিন বিধানসভাভিত্তিক মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। দ্রুত নতুনদের দায়িত্ব নিতে বলা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া জেলা এবং আরামবাগ মহকুমার একাংশেও মণ্ডল সভাপতি পদে রদবদল করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ