সংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরির চক্র বেশ কয়েকবছর ধরেই সক্রিয় রয়েছে। বিভিন্ন থানায় এনিয়ে অভিযোগও দায়ের হয়। রবিবার রাতে মালপত্র পাচারের সময় ওই চক্রের চার সদস্যকে পুলিস জয়পুরের জঙ্গল থেকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ফরিদ মণ্ডল, আকতারুল বিশ্বাস, ইয়াসিন আলি গায়েন ও রেজাউল বিশ্বাস। তাদের বাড়ি উত্তর ২৪পরগনার দেগঙ্গা ও বাদুড়িয়া থানা এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতদের কাছ থেকে টাওয়ারের অ্যান্টেনা, ব্যাটারি ছাড়াও তিন কুইন্টাল ওজনের অ্যালুমিনিয়াম ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। ধৃতরা ওন্দার পুনিশোল থেকে একটি পিকআপ ভ্যানে চাপিয়ে ওইসব চোরাই মালপত্র নিয়ে যাচ্ছিল। জয়পুরের জঙ্গলে তাদের গাড়ি আটক করা হয়। ধৃতদের পুলিস হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জেরা করে চক্রের বাকি সদস্যদেরকেও ধরা হবে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকবছর ধরেই মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে। এনিয়ে বিভিন্ন সংস্থার তরফে থানায় অভিযোগও দায়ের হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে দুষ্কৃতীরা ধরাও পড়েছে। কিন্তু, পুলিস জানতে পেরেছে, ওই চক্রটি বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে। তাদের কিছুজন টাওয়ারের সরঞ্জাম চুরি করে সেই মাল বিভিন্ন গ্রামে মজুত করে। তারপর তাদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে দুই দক্ষিণ ২৪পরগনা জেলায় চলে যায়। সেরকমই বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চুরি হওয়া সামগ্রী পুনিশোলের একটি গোডাউনে রাখা হয় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ওই গোডাউন থেকেই চোরাই মাল একটি পিকআপ ভ্যানে করে উত্তর ২৪পরগনায় পাচার করার পথে জয়পুরের জঙ্গলে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়।
রবিবার জয়পুর থানার পুলিসের কাছে খবর আসে, মোবাইল টাওয়ারের বিভিন্ন চোরাই সামগ্রী একটি পিকআপ ভ্যানে করে বিষ্ণুপুর-আরামবাগ রাস্তা ধরে কলকাতার দিকে যাবে। সেই মতো পুলিস ওইদিন জয়পুরের জঙ্গলে নাকা চেকিং শুরু করে। রাত ১০টা নাগাদ নির্দিষ্ট ওই পিকআপ ভ্যানটি পুলিস আটকায়। মোবাইলের টাওয়ারের সামগ্রী বোঝাই ওই ভ্যানে চারজন ছিল। তাদের পুলিস গ্রেপ্তার করে।