সংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়ায় মেয়াদ উত্তীর্ণ দুই শতাধিক কৃষি সমবায় সমিতিতে পরিচালন কমিটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সমবায় দপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় বহু সমবায়ের পরিচালন কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আপৎকালীন কাজকর্ম চালানোর জন্য সেখানে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। রাজ্য থেকে নির্বাচন করার নির্দেশ এসেছে। সেইমতো প্রস্তুতি চলছে।
Advertisement
বাঁকুড়া জেলা সমবায় দপ্তরের আধিকারিক সাগর সান্যাল বলেন, জেলার সমস্ত কৃষি সমবায় সমিতিতে নির্বাচন করানোর নির্দেশ এসেছে। সেইমতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে সমস্ত সমবায়ে নির্বাচন করা সম্ভব নয়। সেই পরিকাঠামো দপ্তরের নেই। সেই জন্য ধাপে ধাপে তা করা হবে। ততদিন পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ সমস্ত সমিতিতে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টরদের উক্ত পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলায় মোট ২২৮টি কৃষি ও সমবায় সমিতি রয়েছে। তার মধ্যে আদালতের নির্দেশ কয়েকটি সমবায়ে নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। বাকি সিংহভাগ সমিতিতে নির্বাচিত বোর্ডের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সেখানে মনোনীত বোর্ড চলছে। সম্প্রতি রাজ্য থেকে সমস্ত মেয়াদ উত্তীর্ণ সমিতিতে নির্বাচন করার নির্দেশ এসেছে। সেই মতো প্রস্তুতি শুরু হয়েছে। তবে বর্তমানে রবি মরশুম চলছে। এই সময় চাষিরা কৃষি ঋণ নিয়ে চাষ করেন। তাই তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে সেই সব সমিতিতে স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে।
দপ্তরের এক আধিকারিক বলেন, সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বেশ কয়েকটি ধাপ পার করতে হয়। বিশেষ করে বড় সমবায় সমিতিগুলিতে বহু সদস্য থাকেন। সেক্ষেত্রে তাঁদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে ভোট পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে করতে হয়। তাতে বেশ কিছুটা সময় লাগে। তাছাড়া সমবায় দপ্তরের লোকজনের সংখ্যা খুবই কম। সেই জন্য একই সঙ্গে এতগুলি সমিতির নির্বাচন করা সম্ভব হয় না। ধাপে ধাপে তা করতে হবে।