Bartaman Logo
১০ জুন, ২০২৬

বকেয়া কর, ৩০টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত কর্ণাটকে

বকেয়া কর, ৩০টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত কর্ণাটকে
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: কর না দিয়েই দিব্যি গাড়ি চালানো হচ্ছিল। এজন্য রবিবার কর্ণাটকে মোট ৩০টি গাড়ি বাজেয়াপ্ত করল পরিবহণ দপ্তর। তালিকায় রয়েছে ফেরারি,পোরসে, বিএম ডাব্লিউ, অডি সহ একাধিক বিলাসবহুল গাড়ি। সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে, এই গাড়িগুলির বকেয়া করের পরিমাণ মোট তিন কোটি টাকা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের ডেপুটি কমিশনার সি মল্লিকার্জুন, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার বি শ্রীনিবাস প্রসাদ সহ মোট ৪১ জন আধিকারিক। এনিয়ে এক আধিকারিক জানান, রাজ্যে দীর্ঘদিন ধরেই কর না দিয়ে গাড়িগুলি চালানো হচ্ছিল। এদিন সেগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি কর আদায়ের জন্য একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ