নিজস্ব প্রতিনিধি, মালদহ: কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে ইংলিশবাজার পুরসভার প্রাপ্য ছুঁয়েছে প্রায় দু’কোটি টাকা। এই বিপুল বকেয়া কর উদ্ধারের জন্য উদ্যোগী হয়েছে পুরবোর্ড। সংশ্লিষ্ট দপ্তরগুলিতে নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে পুরসভা। নির্দিষ্ট সময়ের মধ্যে পুর পরিষেবা কর না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাঁর কথায়,কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলির কাছে আমরা ডিমান্ড পাঠাব। তারা অগ্রাহ্য করলে তখন আদালতে যাওয়া ছাড়া রাস্তা থাকবে না।
Advertisement
অফিস, সরকারি এবং বেসরকারি আবাসনগুলিতে নির্দিষ্ট কিছু পরিষেবা দিয়ে থাকে পুরসভা। নিয়মিত জঞ্জাল অপসারণ, জল, নিকাশি এবং পথবাতির ব্যবস্থা করা হয়। তার বিনিময়ে পুরসভা প্রতি মাসে কর নেয়। ইংলিশবাজার পুর এলাকার মধ্যে পূর্ব রেল, বিএসএনএল এবং ডাক বিভাগের তিনটি অফিস রয়েছে। তাদের বকেয়া করের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।
ইংলিশবাজার পুরসভার তথ্য অনুযায়ী,শুধুমাত্র পূর্ব রেলের কাছেই দেড় কোটি টাকার বেশি পরিষেবা কর বকেয়া। পূর্ব রেলের ডিআরএম অফিসটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। তাদের পুরকর বাকি ২০০৯-’১০ অর্থবর্ষ থেকে। সুদ সমেত সেই বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লক্ষ ৩৪ হাজার ১৮৭ টাকা। একইভাবে ২০১১-১২ অর্থবর্ষ থেকে বিএসএনএল এর সুদ সমেত বকেয়া করের পরিমাণ ২০ লক্ষ ৩৮ হাজার ৩৮৬ টাকা।
সুপারিন্টেন্ডেন্ট অফিস সহ ইংলিশবাজার শহরে ডাক বিভাগের তিনটি অফিস আছে। ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে প্রত্যেকটি অফিসের পুর পরিষেবা কর বকেয়া। শহরের ৮ নম্বর ওয়ার্ডের অফিসে সুদ সহ বকেয়া পুরকরের পরিমাণ ১০ লক্ষ ৮৫ হাজার ৫৮০ টাকা। শহরের ৭ নম্বর ওয়ার্ডের মকদুমপুর অফিসের ক্ষেত্রে সেটা ২ লক্ষ ২৮ হাজার ৯৪৭ টাকা। এছাড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডে ডাকঘরের বকেয়া পুরকরের পরিমাণ বেড়ে হয়েছে ৫ লক্ষ ১ হাজার ৫৩৩ টাকা।