নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বৃহস্পতিবার তালডাংরা থানার পুলিস গাঁজা উদ্ধার করল। সেইসঙ্গে আন্তঃজেলা গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত তিন দুষ্কৃতীকে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শুভজিৎ সেন, শেখ ইয়াসিন ও লিমন মালাকার। প্রথম দু’জনের বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়। লিমন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার হুমগড় হাটতলা কলোনির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ১০ কেজি গাঁজা আটক করা হয়েছে বলে পুলিসের দাবি। বাজেয়াপ্ত হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
Advertisement
আন্তঃজেলা গাঁজা পাচারকারীরা গ্রেপ্তার হওয়ার পর বাঁকুড়া পুলিস নড়েচড়ে বসেছে। জঙ্গলমহলে ওই নেশার দ্রব্য আমদানির পিছনে বড় মাথা জড়িত রয়েছে বলে পুলিস জানতে পেরেছে। জঙ্গলমহলের বাকি জেলায় গাঁজা পাচারের জন্য বাঁকুড়াকে মাফিয়ারা ‘ট্রানজিট রুট’ হিসেবে ব্যবহার করছিল বলেও পুলিস কর্তারা মনে করছেন। কারণ বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর তালডাংরা থানা অবস্থিত। ওই রাজ্য সড়ক ধরে জঙ্গলমহলের চার জেলার প্রত্যন্ত এলাকায় সহজেই পৌঁছনো যায়। ফলে বিষয়টি পুলিস বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে।
বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, গড়বেতার দিক থেকে একটি গাড়িতে চেপে তিন পাচারকারী গাঁজা নিয়ে বিষ্ণুপুরের দিকে আসছে বলে আমরা খবর পাই। গাড়িটি বিষ্ণুপুর ও আমডাঙরা এলাকা হয়ে তালডাংরা থানা এলাকায় ঢোকে। সঙ্গে সঙ্গে ওই থানা এলাকার একাধিক জায়গায় পুলিস নাকা চেকিং শুরু করে। নাচনজাম মোড় এলাকায় ওই তিন পাচারকারীকে বমাল আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে মোট ১০ কিলোগ্রাম ৩২০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়। যে গাড়িতে চেপে তারা যাচ্ছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা কোথায় ওই বিপুল পরিমাণ গাঁজা সরবরাহ করতে যাচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। কোনওরকম নেশার দ্রব্য পাচারে বাঁকুড়ার মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, ভিন রাজ্য থেকে মাছ, সব্জি ও ফলের ট্রাকে দক্ষিণবঙ্গে গাঁজা ঢুকছে বলে অভিযোগ। সম্প্রতি কয়েকটি জেলায় ওই ধরনের পণ্যবাহী ট্রাক থেকে গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাঁকুড়াতেও মাছের গাড়িতে গাঁজা আনা হচ্ছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। গোপন ডেরায় মাফিয়ারা ওই গাঁজা নামাচ্ছে। পরে তা অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এব্যাপারেও পুলিস খোঁজখবর শুরু করেছে।