নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আর জি কর কাণ্ডে অভিযুক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে শনিবার বাঁকুড়ায় এসইউসি বিক্ষোভ দেখায়। এদিন সন্ধ্যায় বাঁকুড়া শহরে দলের তরফে মিছিল বের করা হয়। মিছিলের শেষে শহরের মাচানতলায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসইউসি’র বাঁকুড়া জেলা কমিটির সদস্য স্বপন নাগ বলেন, নারকীয় ঘটনায় অভিযুক্তদের জামিন পেয়ে যাওয়ার দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেই নিতে হবে। কেন্দ্রীয় সরকার অবিলম্বে উদাসীন তদন্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।



